ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগ

ভূমিকা

ইংরেজি ভাষায় প্রকাশিত "নিউ এজ মাসিক" (NEW-AGE Political Monthly of the Communist Party of India. Edited by Ajoy Ghosh and Published from 7/4 Asaf Ali Road, New Delhi-1.) পত্রের সম্পাদক কমরেড অজয় ঘোষ ও সঞ্চালক কমরেড মোহিত সেন আমায় অনুরোধ করেন যে, আমি যেন ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগ সম্বন্ধে আমার স্মৃতি বিজড়িত (Reminiscent) একটি প্রবন্ধ লিখি। কমরেড মোহিত সেন এই অনুরোধ জানান যে লেখাটি যেন তিন হাজার শব্দের বেশি না হয়। আমার মতো লেখকের পক্ষে এই রকম একটি লেখা তিন হাজার শব্দের বাঁধনের ভিতর তৈয়ার করা খুবই কঠিন কাজ। তবুও আমি চেষ্টা করেছি। তবে আমার মনে হয় তিন হাজার শব্দের সীমা আমি ছাড়িয়ে গিয়েছি। লেখাটি "নিউ এজ"-এর ১৯৫৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত "পার্টি কংগ্রেস সংখ্যায়" ছাপা হয়েছে। মূল লেখাটি বাঙলায় ছিল এবং তা ১৯৫৮ সালের ১লা মে তারিখে দৈনিক "স্বাধীনতায়” ছাপা হয়েছে।

লেখাটি দিল্লিতে প্রেসে যাওয়ার আগে পার্টির পুরনো দিনের নেতাদের মধ্যে কমরেড এস এ ডাঙ্গে, এস ভি ঘাটে, কমরেড রণদীবে ও কমরেড গঙ্গাধর অধিকারী তা পড়ে দিয়েছেন। দিল্লিতে পাঠাবার আগে কমরেড আবদুল হালীমকেও লেখাটি পড়ে শোনানো হয়েছিল।

হিন্দী ও মারাঠী ভাষায় এই লেখার অনুবাদ হয়েছে। সম্ভবত অপর দু'-একটি ভাষায়ও তা অনুবাদিত হয়ে থাকবে, অন্তত হওয়ার কথা ছিল। লখনৌর "জনযুগ” অফিস হতে এই প্রবন্ধ হিন্দীতে পুস্তিকার আকারেও বার করা হয়েছে। (পরে জানা গিয়েছে যে ভারতের আরও কয়েকটি ভাষায় এই লেখাটি অনূদিত হয়েছে।)

সংরক্ষণের উদ্দেশ্যে বিশেষভাবে আমাদের পার্টি-সভ্যদের পড়ার উদ্দেশ্যেও বটে, বাঙলাতেও এই লেখা পুস্তিকার আকারে প্রকাশ করা হলো। এর পরে ইংরাজিতে এই পুস্তিকা বার করা হবে। পুস্তিকাটি ছাপাবার সময় আমি দু-তিনটি নাম তাতে যোগ করেছি। অর্থ পরিষ্কার করার জন্য কয়েকটি বাক্যও তাতে সংযোজিত হয়েছে। (এই পুস্তিকার প্রথম মুদ্রণের পর ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড-এর ইংরেজীতে নাম দেওয়া হয়েছে Communist Party of India: Years of Formation 1921-1933)

এখানে একটি কথা বলে রাখা ভালো। এই প্রবন্ধটি ভারতের কমিউনিস্ট পার্টির বারো বছরের ইতিহাস নয়। পার্টি গড়তে গিয়ে বারো বছরে কিভাবে কাজ এগিয়ে গেছে তা আমি ছুঁয়ে গেছি মাত্র। তাও আবার সবকিছু ছোঁয়া হয়নি। কারণ, তিন হাজার শব্দের সীমা আমার সামনে প্রতিবন্ধক ছিল। বারো বছরের স্মৃতিকথা যদি আমি বিস্তৃতভাবে লিখি তবে তা একটি বড় মতো বই হয়ে যাবে।

আমাদের একটি বড় অসুবিধা এই যে, পার্টির ইতিহাস লেখার সবরকম মালমসলা আমাদের হাতের কাছে নেই। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দলিলপত্রগুলি মস্কোতে রক্ষিত আছে। এইসব দলিল, বিশেষভাবে ভারতের কমিউনিস্ট পার্টি সম্পর্কিত দলিলগুলি না পড়লে আমাদের পার্টির পূর্ণাঙ্গ ইতিহাস রচনা হওয়া অসম্ভব। এই সব কিছু সত্ত্বেও পার্টি-সভ্যদের মধ্যে যাঁরা আমাদের পার্টি গড়ার প্রথম যুগ সম্বন্ধে কিছুই জানেন না তাঁরা আমাদের এই লেখা হতে কিছু খবর অন্তত পেয়ে যাবেন।

ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগ

"১৯২১ সালে উল্লিখিত কমিউনিস্ট ইন্টারন্যাশনাল ব্রিটিশ ভারতে তার একটি শাখা স্থাপন সম্বন্ধে স্থির-নির্ণয় করল এবং আসামী শ্রীপাদ অমৃত ডাঙ্গে, শওকত উসমানী ও মুজফ্ফর আহমদ অন্যদের সঙ্গে নিয়ে এইরূপ শাখা সংগঠনসমূহের স্থাপনের ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই উদ্দেশ্য নিয়ে যে তার দ্বারা রাজা ও সম্রাটকে ব্রিটিশ ভারতের আধিপত্য হতে বঞ্চিত করা হবে।" (ভারত গভর্ণমেন্টের হোম ডিপার্টমেন্টের অধীন ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরদের তরফ হতে ১৯২৯ সালের ১৫ই মার্চ তারিখে মীরাটের জিলা ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল করা অভিযোগ পত্র হতে উদ্ধৃত)

কমিউনিস্ট পার্টি কিভাবে ভারতে গড়ে উঠল সে সম্বন্ধে আমার স্মৃতিকথা লেখার জন্যে আমায় "নিউ এজ" মাসিক পত্র হতে

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice